প্রিন্ট ও ডাউনলোড সংস্করণ সুন্দর A4 প্রিন্ট, PDF এবং HD JPG
← ফিরে যান
PDF ডাউনলোড চাপলে Print Destination থেকে Save as PDF নির্বাচন করুন।
nationaldailyamaderdesh.com
nationaldailyamaderdesh.com ঢাকা মিরপুর.১০
01880008666 | nationaldailyamaderdesh@gmail.com
সারাদেশ

বিশ্বনাথের আমতৈল-বৈরাগীবাজারে লিফলেট বিতরণ,চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহমদ

প্রতিবেদক: জাতীয় দৈনিক আমাদের🔳দেশ প্রকাশ: Oct 3, 2026 প্রিন্ট: 08 Nov 2026, 12:18 PM
বিশ্বনাথের আমতৈল-বৈরাগীবাজারে লিফলেট বিতরণ,চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহমদ

সিলেট বিশেষ প্রতিনিধি:

আব্দুল হামিদ রানা,

আসন্ন ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল ও বৈরাগীবাজারে ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময়, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং রামপাশা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ। শুক্রবার বাদ আছর তিনি রামপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে আমতৈল ও বৈরাগীবাজারের বিভিন্ন অলি-গলি এবং ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তিনি তাদের বিভিন্ন সমস্যা ও মতামত সম্পর্কে খোঁজখবর নেন। লিফলেট বিতরণকালে তোফায়েল আহমদ বলেন, রামপাশা ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। এলাকার মানুষের দুঃখ-দুর্দশা ও বিভিন্ন সমস্যার কথা কাছ থেকে জানার সুযোগ হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই স্থানীয় মানুষের সেবায় আরও সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, 

আমার লক্ষ্য একটি মাদকমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব রামপাশা ইউনিয়ন গড়ে তোলা। শিক্ষা, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, তরুণদের উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার বিষয়গুলোকে আমি বিশেষ গুরুত্ব দিতে চাই। তোফায়েল আহমদ বলেন, জনগণের অংশগ্রহণ ও সহযোগিতা ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না। তাই দল-মত নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের মতামত, পরামর্শ ও সহযোগিতা চাই। রামপাশা ইউনিয়নের মানুষের ভালোবাসা, দোয়া ও পরামর্শকে সঙ্গে নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। মানুষের সেবাই হবে আমার অঙ্গীকার। একটি সুন্দর, শান্তিপূর্ণ ও উন্নত রামপাশা ইউনিয়ন গড়াই আমার প্রত্যয়।”

গণসংযোগ ও লিফলেট বিতরণকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বি বাবুল মিয়া, নেছার আহমদ, মঈন উদ্দিন, বাদুল্লাহ মেম্বার, নুর মিয়া মেম্বার, সফি মিয়া, গৌছ মিয়া, চান্দ আলী, ইমামুল হক, কবির মিয়া, নাজমুল হোসেন, কামাল উদ্দিন, মাতাব উদ্দিন, বকুল মিয়া, সায়েক মিয়া, আলমগীর, মাজেদ আলী নেছার, তাজ উদ্দিন, সিয়াম উদ্দিন, কাওছার আহমদ, হুশিয়ার আলী, নিজাম উদ্দিন, তুবাই, মারুফ, আক্তার, নূর মিয়া, শফিকুল ইসলাম, ইমন আহমদ, নজরুল ইসলাম, খালেদ মিয়া, রফিক মিয়া, হারুন মিয়া ও ইব্রাহীম আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সমর্থক।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ